২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় মদ পানে মৃত ৮০

কেনিয়ায় অবৈধ মদ পানে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 May 2014, 12:17 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

প্রাথমিক খবরে সোম ও মঙ্গলবার সরকারিভাবে ৩৩ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছিল। বুধবার পুলিশ এ সংখ্যা আরো বেড়ে ৮০ হওয়ার কথা জানিয়েছে।

কেনিয়ায় কারখানায় উৎপাদিত বিয়ার পানের সামর্থ্য না থাকায় অনেকেই অবৈধ অ্যালকোহল পান করে থাকে। এতে মানুষ মারা যাওয়ার ঘটনও ঘটে প্রায়ই।

কিন্তু অবৈধ এ পানীয় পানে একসঙ্গে এত বেশি মানুষ মারা যাওয়ার ঘটনা দেশটিতে কয়েক বছরের মধ্যে এটিই প্রথম।

কেনিয়ার মধ্য ও পূর্বাঞ্চলীয় এম্বু, কিয়াম্বু, মাকুয়েনি এবং কিতুয়ি এলাকাজুড়ে এ সপ্তাহে ৮০ জন মারা যায় বলে জানিয়েছেন সরকারের মাদক বিরোধী অভিযানের প্রধান জন মুটুটহু।