'অবৈধ বাংলাদেশিদের' তাড়াতে আরো কঠোর মোদি
ভারতে লোকসভা নির্বাচনের মধ্যে আসামে মুসলিম হত্যার একদিন পর ফের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের তাড়ানোর কঠোর সংকল্প ব্যক্ত করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি।
আসামে তিনদিন ধরে চলা সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ৩১ জন মুসলিম নিহত হওয়ার পর শনিবার সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।‘বোড়ো ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড’ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বাংলা ভাষাভাষী মুসলিমদের বিরুদ্ধে ওই হামলা চালায় বলে জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে।প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা মুসলিমরা জমিজমা দখল করে নিচ্ছে অভিযোগ করে বাংলাদেশি অভিবাসীদের তাড়ানোর দাবি জানিয়ে আসছে দলটি ।মোদিও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সোচ্চার।পশ্চিমবঙ্গ রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে দাবি করে মোদি সরকার গঠন করতে পারলে তাদেরকে তাড়াবেন বলে এক সপ্তাহ আগে নির্বাচনী জনসভায় ঘোষণা দিয়েছিলেন।গত রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বিজেপি’র এক নির্বাচনী সমাবেশে মোদি বলেন, তার সরকার ক্ষমতায় গেলে তিনি ‘অবৈধ’ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোর ব্যবস্থা করবেন।“আপনারা এটি লিখে রাখতে পারেন। ১৬ মে’র পর এসব বাংলাদেশি তলপি-তলপা গুটিয়ে তৈরি হয়ে থাকলেই ভালো করবে।”১৬ মে ভারতে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে।এক সপ্তাহের ব্যবধানে রোববার পশ্চিমবঙ্গে আরেকটি জনসভায় মোদি ফের অভিবাসনের ওপর কড়াকড়ি করার আহ্বান জানান।অভিযোগ করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য নিজ দেশের জনগণের চেয়ে অনুপ্রবেশকারীদের বেশি গুরুত্ব দিচ্ছে। তাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে।”প্রধানমন্ত্রী মনমোহন সিং আসামে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়েছেন। নরেন্দ্র মোদি বিভেদ সৃষ্টিকারী মন্তব্য করছেন বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন কংগ্রেসের নেতারা।আইনমন্ত্রী কপিল সিবাল বলেন, “ মোদি ভারতে বিভক্ত সৃষ্টির মডেলে পরিণত হয়েছেন।”ভারতের মোট জনসংখ্যার ১২ শতাংশই মুসলিম। সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্য বিজেপি’র সমালোচনা করে আসছেন বিশ্লেষকরা।
