সুইডিশ পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে ইউক্রেইনের রুশপন্থিরা
পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা সুইডশ এক পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে। কিন্তু বাকী ৭ জনকে মুক্তি দেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে।
আটক ইউরোপীয় সামরিক পর্যবেক্ষকদেরকে গণমাধ্যমের সামনে হাজিরও করেছে রুশপন্থি অস্ত্রধারীরা। একজন পর্যবেক্ষককে স্লোভিয়ানস্কে আটকে রাখতে দেখা গেছে। আটক পর্যবেক্ষকদের কারোরই কোনো ক্ষতি করা হয়নি বলে জানান তিনি।
পর্যবেক্ষকদের মুক্ত করার চেষ্টা চালাতে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা (ওএসসিই) সংস্থার একটি দল আলোচনা শুরু করবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা শান্তি চুক্তি বাস্তবায়নের চেষ্টায় পর্যবেক্ষক পাঠায়।তিনদিন আগে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ৮ জন ইউরোপীয় পর্যবেক্ষককে জিম্মি করে।
রোববার স্লোভিয়ানস্কে গণমাধ্যমের সাংবাদিকদের সামনে দেখানো হয় জার্মানি, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিকের পর্যবেক্ষকদেরকে। গত শুক্রবার মুখোশ পরা অস্ত্রধারীরা পর্যবেক্ষকদেরকে ধরে নিয়ে গিয়ে দখলকৃত ভবনগুলোতে আটকে রাখে।
