২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বাঞ্চলে ইউক্রেইনের অভিযানে দুপক্ষেই প্রাণহানি

ইউক্রেইনের নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরের পুলিশ সদরদপ্তর থেকে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হঠাতে যে অভিযান শুরু করেছে তাতে দুপক্ষেই হতাহতের খবর জানিয়েছে কিয়েভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

সশস্ত্র রুশপন্থিদের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউক্রেইনের এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং ৫ জন আহত হয়েছে। অপরপক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ।ফেইসবুকের পাতায় তিনি বলেন, বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অনেকেই হতাহত হয়েছে। তাদের দিকে রয়েছে প্রায় ১ হাজার জন।রাশিয়াপন্থি বাহিনী শনিবার স্লোভিয়ানস্কের পুলিশ স্টেশন ও সরকারি ভবনগুলো দখল করে এবং আরো অন্তত ৪ টি শহর দখলের লক্ষ্যে নিয়ে এগোয়। মারিনাপোল এবং ইয়েনাকিয়েভো নামের দু’টো শহরেও রুশপন্থিরা সরকারি ভবন দখলে নেয় বলে জানা গেছে অসমর্থিত কয়েকটি সূত্রে। তাদেরকে রুখে দিতে অভিযানে নামে কিয়েভ।রোববার অভিযান শুরুর কথা জানিয়ে অ্যাভাকভ বলেন, “স্লাভিনস্কে সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু হয়েছে। রাষ্ট্রিয় নিরাপত্তা বিভাগের সন্ত্রাস-বিরোধী কেন্দ্র অভিযানটি পরিচালনা করছে। এ অভিযানে দেশের সবগুলো নিরাপত্তা ইউনিটের বাহিনীগুলো যোগ দিয়েছে।”অভিযানের ঘোষণা দিয়ে অ্যাভাকভ স্লোভিয়ানস্ক এ লোকজনদের ঘরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন। বিচ্ছিন্নতাবাদীরা তাদের দিকে অগ্রসরমান বিশেষ বাহিনীর দিকে অতর্কিতে গুলি ছুড়ছে বলে জানান তিনি।অ্যাভাকভ আরো জানান, ইউক্রেইনের বাহিনী স্লোভিয়ানস্ক এ যাওয়ার পথে একটি চেকপয়েন্টে হামলা চালায় এবং এ অভিযানে অন্তত একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। আহত হয় ৫ জন। ওদিকে, বিচ্ছিন্নতাবাদীদের পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছে।