২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নতুন স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ম্যাথিউস বারওয়াল

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয় থেকে ক্যাথলিন সিবালিয়াসের পদত্যাগের সিদ্ধান্তের পর তার স্থলে বাজেট পরিচালক সিলভিয়া ম্যাথিউস বারওয়ালকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2014, 01:05 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

শুক্রবার নতুন এই কর্মকর্তার নাম ঘোষণা করেন ওবামা। এখন সিনেটের অনুমোদন পেলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।বারওয়েলের ব্যবস্থাপনা দক্ষতার প্রশংসা করে ওবামা বলেছেন, ‘তিনি অভিজ্ঞ এবং পরিক্ষীত একজন ব্যবস্থাপক’। তিনি ভালভাবেই দায়িত্ব সামলাতে পারবেন আস্থা প্রকাশ করেন ওবামা।ওবামার বহুল আলোচিত-সমালোচিত স্বাস্থ্য পরিষেবা আইনের কারণে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভায় এই পরিবর্তন আসছে বলে ধারণা করা হচ্ছে।ওবামার সমর্থক গোষ্ঠী এই আইনটিকে অভ্যন্তরীনভাবে অন্যতম প্রধান অর্জন বলে স্বাগত জানালেও এটি প্রয়োগের ক্ষেত্রে নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা দেখা দেয়।২০০৯ সালে ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বগ্রহণের সময় থেকেই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন সিবালিয়াস।২০১৩ সালের অক্টোবরে স্বাস্থ্যবীমার সম্পর্কিত তথ্য নথিভুক্ত করার ওয়েবসাইটগুলোতে সমস্যা দেখা দেয়ায় স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠে। তবে ওবামা সেই দাবি ঠেকিয়ে রাখেন।সম্প্রতি নিজের সিদ্ধান্তেই ক্যাথলিন পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমের খবরে জানা যায়।‘ওবামা কেয়ার’ বা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট হল প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর আরেক নাম যা ২০১০ সালের ২৩ শে মার্চ প্রেসিডেন্ট ওবামার স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। পরবর্তী সময়ে এটি ‘ওবামা কেয়ার’ নামে পরিচিত হয়ে ওঠে।

পদত্যাগ করছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী