পাকিস্তানে ট্রেনে বোমা হামলায় নিহত ১৪
পাকিস্তানের বেলুচিস্তানে একটি ট্রেনে বোমা হামলায় অন্তত ১৪ যাত্রী নিহত ও আরো ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিমুখী জাফফার এক্সপ্রেসে জঙ্গিরা বোমা হামলা চালায় বলে নিরাপত্তা কর্মকর্তারা জানান।আফগানিস্তান সীমান্তবর্তী ওই প্রদেশে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৩০ জঙ্গি নিহত হওয়ার একদিনের মাথায় এই হামলা হল। তবে প্রাথমিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।সরকারি কর্মকর্তারাও হামলাকারী হিসেবে কোনো জঙ্গিগোষ্ঠীর নাম বলেননি।রেলওয়েমন্ত্রী খাজা সা’দ রাফিক জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যে ট্রেনটিতে আগুন ধরে যায়। এতেই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়। প্রাথমিক খবরে ১২ জন মারা যাওয়ার কথা নিশ্চিত করেন তিনি।পাকিস্তানে বিভিন্ন সময় আত্মঘাতী হামলার জন্য দায়ী চরমপন্থি তালেবানদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চলছে। তবে এর মধ্যেও বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে।
