২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ‘নিহত ২১’

উত্তরপূর্ব নাইজেরিয়ায় সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ১৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। হামলায় ৬ জঙ্গিও নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 01:29 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

মঙ্গলবার উত্তরপূর্বাঞ্চলের মাইদুগুরি শহরে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে বিবিসি।হামলার পেছনে ইসালামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম রয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্নো রাজ্যে একটি তল্লাশি চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে একটি গাড়ি উড়িয়ে দেয় এক জঙ্গি।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ক্রিস ওকুলাদি বলেছেন, বিস্ফোরকভর্তি কয়েকটি গাড়ি নিয়ে জঙ্গিরা একটি পেট্রল পাম্পে প্রবেশ করার উদ্যোগ নিলে সেনারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়।তিনি বলেন, “গুলি করে তিনটি বিস্ফোরক ভর্তি গাড়ি থামানো হয়, কিন্তু চতুর্থ গাড়িটি বিস্ফোরিত হয়। ওই গাড়িতে থাকা জঙ্গিই সম্ভবত বিস্ফোরণটি ঘটিয়েছে।”চলতি বছরে নাইজেরিয়ার প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে বোকো হারাম বিদ্রোহী জঙ্গিদের হামলা ও তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে ১৫শ’ জন নিহত হয়েছেন বলে সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে।নিহতদের মধ্যে অর্ধেকই বেসামরিক মানুষ বলে সোমবার প্রকাশিত ওই পরিসংখ্যানে জানিয়েছে অ্যামনেস্টি।এই ব্যাপক সংখ্যক নিহতের জন্য বোকো হারাম জঙ্গিদের নির্বিচার হামলা ও নাইজেরীয় নিরাপত্তা বাহিনীর বাছবিচারহীন পাল্টা অভিযানকে দায়ী করেছে অ্যামনেস্টি।নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি ইসালামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে বিদ্রোহী গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে বোকো হারাম। বিদ্রোহ দমনের জন্য ওই এলাকায় গত বছর জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার।