২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই সিনেটের জন্য ভোট

থাইল্যান্ডে দেশের ১৫০ আসনের সিনেটের জন্য ভোট দিচ্ছে জনগণ। প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সমস্যাসঙ্কুল সরকারের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে এ ভোটকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 11:29 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ইংলাককে হঠাতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন পঞ্চম মাসে পড়েছে এবং নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক ও নির্বাচনী সংস্কারে গতি সঞ্চার হয়েছে।সরকারের চালের স্কীম কেলেঙ্কারি নিয়ে ইংলাকের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনতে চায় বিরোধিরা। সরকারবিরোধী রাজনীতিবিদ অধুষ্যিত সিনেটে তার পতন ত্বরান্বিত হতে পারে।থাইল্যান্ডে ১৫০ আসনের সিনেট গঠিত হয় ৭৭ জন নির্বাচিত সিনেটরদের নিয়ে এবং অন্য আরো ৭৩ টি আসনে নিয়োগের মধ্য দিয়ে।সরকারবিরোধীরা ইংলাককে সরানোর যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে চায়। ইংলাককে সরাতে হলে তিনপঞ্চমাংশ সিনেটরের ভোট দরকার পড়বে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, থাইল্যান্ডে পার্লামেন্টের নিম্নকক্ষে ২ ফেব্রুয়ারির নির্বাচন বাতিলের মতো একই ফল দেখা যেতে পারে সিনেটের ভোটে। অর্থাৎ, সিনেট হতে পারে সরকারপন্থি।তবে নিয়োগপ্রাপ্ত সিনেটরদের বেশিরভাগই প্রায় ৯০ শতাংশই সরকারবিরোধী। সুতরাং, সিনেটে ইংলাককে সরানোর প্রস্তাব উঠলে এর পক্ষে প্রায় প্রয়োজনীয় সংখ্যক ভোট পড়েও যেতে পারে।