২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার চালুর নির্দেশ দিয়েছে তুরস্কের আদালত

তুরস্কে বন্ধ হয়ে যাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আবার চালুর নির্দেশ দিয়েছে আঙ্কারার একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 11:01 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বিবিসি জানায়, বুধবার আদালতের ওই রায়ের ফলে আচিরেই দেশটির জনগণ টুইটারে মত প্রকাশের সুযোগ পাবেন, যা গত শুক্রবার দেশটির টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (টিআইবি) বন্ধ করে দিয়েছিল।

টুইটারে বিরোধী পক্ষের প্রচারণায় বিব্রত তাইপ এরদোয়ান প্রশাসন। কিছুদিন আগে অর্থ স্থানান্তর নিয়ে নিজের ছেলের সঙ্গে প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোয়ানের একটি কথিত ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া তার মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী ও তাদের পরিবারের বিরুদ্ধে সম্প্রতি শুরু হওয়া দুর্নীতি মামলা নিয়েও সরব দেশটির সামাজিক মাধ্যমগুলো।

এর পরিপ্রেক্ষিতে এরদোয়ান টুইটারসহ অন্যান্য মতপ্রকাশের মাধ্যম বন্ধ করে দিতে উদ্যোগী হন; যার প্রতিফলন ঘটে গত সপ্তাহে টুইটার বন্ধের মাধ্যমে।

তবে বুধবার আদালত টিআইবিকে টুইটারের ওপর নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করে তা তুলে নেয়ার নির্দেশ দেয়।