২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে শীর্ষ কমিউনিস্ট নেতা গ্রেপ্তার

দলের সশস্ত্র আন্দোলনের ৪৫ বছর পূর্তির মাত্র এক সপ্তাহ আগে ফিলিপাইনের শীর্ষ কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 01:35 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার দুটি গাড়িতে করে যাওয়ার সময় সেবুর কারকার থেকে ফিলিপাইন কমিউনিস্ট পার্টির (সিপিপি) চেয়ারম্যান বেনিতো তিয়ামজোন ও তার স্ত্রী কমিউনিস্ট পার্টির অপর নেতা উলিমা অস্ট্রিয়া তিয়ামজোনকে গ্রেপ্তার করা হয়।ফিলিপাইন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ইমানুয়েল বাতিস্তা শনিবার এসব কথা জানিয়েছেন।সশস্ত্র আন্দোলনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে সিপিপি সরকারি বিভিন্ন লক্ষ্যের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে দাবী করেছেন জেনারেল বাতিস্তা।ফিলিপিনো সেনাবাহিনীর ভাষ্যানুযায়ী, গ্রেপ্তারকৃত কমিউনিস্ট নেতারা সরকারি শান্তি প্রচেষ্টায় বিঘ্ন সৃষ্টি করছিলেন। তারা বিপ্লবের জন্য তহবিল সংগ্রহের জন্য কৃষি খামার, খনি, টেলিযোগাযোগ খাত ও ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালানোর জন্য অনুসারীদের নির্দেশ দিয়েছিলেন।এক বিবৃতিতে বাতিস্তা বলেন, “বেনিতো ও উলিমা তিয়ামজোনের গ্রেপ্তার ফিলিপাইন সশস্ত্র বাহিনী (এএফপি) ও ফিলিপাইন জাতীয় পুলিশের (পিএনপি) সম্মিলিত প্রচেষ্টার আর এক বিজয়।”“ফিলিপাইন কমিউনিস্ট পার্টির নিউ পিপলস আর্মির সহিংসতায় ক্ষতিগ্রস্থদের ও আমাদের জনগণের, যারা শান্তি ও সমাজের উন্নতি চায়, তাদের সম্মানে অন্যান্যা অপরাধীদের বিচারের হাতে সপোর্দ করার প্রচেষ্টা আরো শক্তিশালী করা অব্যাহত রাখবো আমরা।”ফিলিপাইন কমিউনিস্ট পার্টির সশস্ত্র শাখা ৩ হাজার সদস্যের নিউ পিপলস আর্মি একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির গ্রামাঞ্চল থেকে একটি দীর্ঘমেয়াদি গেরিলা যুদ্ধ পরিচালনা করে আসছে।এই যুদ্ধে গত ৪৫ বছরে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন।মাওবাদী বেনিতো তিয়ামজোনকে ধরতে ২০১২ সালে ১ লাখ ২৩ হাজার ৬শ’ ডলার পুরস্কার ঘোষণা করেছিল দেশটির সরকার।