২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের থানায় গাড়িবোমা হামলা, নিহত ১৫

উত্তর ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে পুলিশের একটি থানা উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় এক বিগ্রেডিয়ার জেনারেলসহ ১৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 03:21 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শুক্রবার ভোরে উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের ইনজানা গ্রামে এ ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।দপ্তরটি উড়িয়ে দেয়ার পর হামলায় অংশ নেয়া অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী জিপগাড়িতে চড়ে পালিয়ে যাওয়ার সময় থানা লক্ষ করে ব্যাপক গুলিবর্ষণ করে।নিহতদের মধ্যে ব্যাটেলিয়ান কমান্ডার বিগ্রেডিয়ার রাগিব আলিসহ চারজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। বোমার আঘাতে ধ্বংসপ্রাপ্ত ভবনটির নিচে চাপা পড়েন তারা। নিহত অন্যরাও পুলিশ সদস্য।ঘটনাস্থলের কাছের শহর সুলাইমান পেকের মেয়র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গ্রামটি পুনরুদ্ধার করেছে।বন্দুকধারী জঙ্গিরা থানাটি দখল করার পর একটি বোমা ভর্তি ট্যাঙ্কলরি এনে থানাটির ভবনের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটায়। এতে পুরো থানা ভবনটি ধসে পড়ে।ফেব্রুয়ারিতে সুন্নি ইসলামি জঙ্গিরা সুলাইমান পেক শহরটি দখল করে এখানে জঙ্গি গোষ্ঠী সুন্নি ইসলামিক স্ট্রেট অব ইরাক এবং লেভান্ত (আইএসআইএল) এর কালো পতাকা উড়িয়ে দিয়েছিল।তখন বিগ্রেডিয়ার জেনারেল আলি’র নেতৃত্বে শহরটি পুনর্দখল করেছিল ইরাকি নিরাপত্তা বাহিনী। ওই ঘটনার প্রতিশোধ নিতে আলিকে লক্ষ করে এ হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।