২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাজ্যের নরফ্লোকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। তারা সবাই হেলিকপ্টারটির আরোহী ছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 02:52 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় (স্থানীয় সময়) নরফ্লোকের গ্রামীণ এলাকা গিলিঙহ্যামের একটি খেতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বিবিসি।বেসামরিক ওই হেলিকপ্টারটির চার আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানাতে পারেননি তারা।প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় কুয়াশা থাকার কথা জানিয়েছেন। তারা বলেছেন, ওড়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।নিহতদের আত্মীয়-স্বজন খবর না পাওয়া পর্যন্ত তাদের বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে নরফ্লোক পুলিশ। হেলিকপ্টারটি কোথা থেকে রওয়ানা হয়ে কোথায় যাচ্ছিল তা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে পুলিশ।দুর্ঘটনাস্থলের কাছাকাছি কিছু এলাকাজুড়ে বন রয়েছে এবং এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক লুয়িস প্রোভার্ট।