২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রতিরক্ষা বাহিনী গড়তে ইউক্রেইন পার্লামেন্টে ভোট

দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে ৬০ হাজার সদস্যের নতুন শক্তিশালী ‘ন্যাশনাল গার্ড’ গড়ার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে ইউক্রেইনর পার্লামেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 05:42 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

ক্রিমিয়ায় আগামী রোববারের গণভোটের আগে ইউক্রেইন এ পদক্ষেপ নিল।ক্রিমিয়া এখন রাশিয়াপন্থি বাহিনীর দখলে। এ অঞ্চলটি ইউক্রেইনের সঙ্গে থাকবে নাকি রাশিয়ার সঙ্গে যোগ দেবে সে প্রশ্নে জনরায়ের জন্যই অনুষ্ঠিত হবে গণভোট। এ গণভোটের সিদ্ধান্তকে রাশিয়া সমর্থন করেছে।রাশিয়া ক্রিমিয়া থেকে সেনা না সরালে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে রেখেছে।ইউক্রেইনের অন্তর্বর্তী নেতারা ন্যাশনাল গার্ড প্রতিষ্ঠার পাশাপাশি ক্রিমিয়ায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তা চেয়েছে আগেই।ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর দুর্বলতার জন্য ক্ষমতাচ্যুত পূর্ববর্তী শাসকদের দোষারোপ করেছে সরকার।ইউক্রেইনের ভারপ্রাপ্ত মন্ত্রীরা পার্লামেন্টে ইউক্রেইনের প্রতিরক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে বলেছেন, তাদের হাতে যুদ্ধের জন্য প্রস্তুত যে বাহিনী আছে তা সুপারপাওয়ার মস্কোর শক্তিশালী বাহিনীর কাছে তেমন কিছুই না। বিমান বাহিনীও সেকেলে।যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানিও রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়া অবস্থান না বদলালে মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।রাশিয়া প্রতিবেশী দেশ ক্রিমিয়ার স্থিতিশীলতা রক্ষায় একজন অংশীদারের মতো কাজ না করে বরং দেশটির দুর্বলতার সুযোগ নিচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন মের্কেল। সামরিক শক্তি ব্যবহার করে ইউক্রেইন সঙ্কটের সমাধান আসবে না বলে মন্তব্য করেন তিনি।