বিমান খুঁজতে চীনের ১০ স্যাটেলাইট
নিখোঁজ মালয়েশীয় বিমানের সন্ধানে বিভিন্ন দেশ মিলে চলছে উদ্ধার তৎপরতা। এরই অংশ হিসেবে অনুসন্ধান কাজ আরো বেগবান করতে চীন ১০টি স্যাটেলাইট যোগ করেছে।
মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমান হারিয়ে যাওয়ার জায়গাটিতে আবহাওয়া পর্যবেক্ষণ, যোগাযোগ এবং অনুসন্ধান কাজ ছাড়াও ছবি তুলতে সহায়ক হবে এ সমস্ত স্যাটেলাইট।নিখোঁজ বিমানের হদিস পেতে অনুসন্ধান কাজে মালয়েশিয়াকে আরো তৎপর হওয়ার তাগাদা এরই মধ্যে দিয়েছে চীন।
গত শনিবার থেকে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বোয়িং -৭৭৭। ২৩৯ জন আরোহী নিয়ে নিয়ে বিমানটি কুয়ালালামপুর থেকে যাত্রা করে বেজিংয়ের উদ্দেশে। মাঝপথে দক্ষিণ চিন সাগরের ওপর হঠাত্ই উধাও হয়ে যায়। রেডার থেকে সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় অনুসন্ধানকাজ।বিমানের যাত্রীদের অন্তত ১৫২ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার, ৭ জন ইন্দোনেশিয়ার, ৬ জন অস্ট্রেলিয়ার, ৫ জন ভারতের, ৪ জন ফ্রান্সের এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের আত্মীয়স্বজনদেরকে সবচেয়ে খারাপ কোনকিছুর জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারী দল অভিযানে যোগ দিয়েছে। দশটি দেশের নৌ ও বিমানবাহিনীর ৪০টি জাহাজ ও ৩৪টি বিমান সাগরের বিশাল এলাকাজুড়ে গত তিন দিন ধরে তল্লাশি চালাচ্ছে। অনুসন্ধান তৎপরতা আরো বাড়ানো হয়েছে। এর তৎপরতায়ই চীন ১০টি স্যাটেলাইট যোগ করেছে।
বিমানের হদিস পেতে মালয়েশিয়াকে চীনের তাগাদা
