২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের হিলায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৫

ইরাকের দক্ষিণাঞ্চলীয় হিলা শহরে বিস্ফোরক ভর্তি মিনিবাস নিয়ে এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় অন্তত ৪৫ জন নিহত এবং ১৫৭ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 06:12 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র রোববার বলেছে, শিয়া শহরটির উত্তরাঞ্চলীয় প্রবেশপথের একটি প্রধান তল্লাশিকেন্দ্রে এ হামলা হয়। এতে যাত্রীসহ অন্তত ৫০ টি গাড়িতে আগুন ধরে যায়। তল্লাশিকেন্দ্রের অংশবিশেষও ধ্বংস হয়।হামলার পেছনে কে বা কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিন্তু আত্মঘাতী বোমা হামলা আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপগুলোই চালিয়ে থাকে।