পাকিস্তানে পোলিওকর্মীদের ওপর বোমা, নিহত ১২
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিওকর্মীদের ওপর বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, শনিবার পুলিশি নিরাপত্তাসহ আফগান সীমান্তবর্তী এক গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলেন পোলিওকর্মীরা। এসময় তাদের গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটান হয়।
কেউ ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পাকিস্তানের তালেবান গোষ্ঠীদেরকে দীর্ঘদিন ধরে দেশটিতে পোলিওকর্মীদের ওপর হামলা চালিয়ে আসছে।
টিকাদন কর্মসূচির সঙ্গে জড়িতরা কাজের আড়ালে আন্তর্জাতিক গোষ্ঠীর পক্ষে গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি তাদের।
কর্তৃপক্ষ জানায়, হামলায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
২০১২ সালের ডিসেম্বরের পর থেকে পাকিস্তানে পোলিও টিকাদানের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৪০ জনকে হত্যা করা হয়েছে। গত মাসেও করাচিতে বন্দুকধারীদের গুলিতে তিন পোলিও কর্মী নিহত হন।
