মিশরে সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে ২৬ জনের মৃত্যুদণ্ড
সন্ত্রাসী ষড়যন্ত্রের অভিযোগে মিশরের আদালত ২৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
সাজাপ্রাপ্তরা ‘সন্ত্রাসী দল’ গঠন করে সুয়েজ খাল দিয়ে চলাচল করা জাহাজগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ আছে।অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক তৈরির অভিযোগও প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন আদালতের বিচারক। আসামীদের অনুপস্থিতিই বিচারকাজ সম্পন্ন হয়।মিশরের নতুন প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের শপথ এবং দেশের প্রতিটি আনাচে কানাচে সন্ত্রাস নির্মূলের অঙ্গীকারের একদিন পরই আদালত এ রায় ঘোষণা করল।হাজেম আল-বেবলাওয়ির নেতৃত্বাধীন মিশরের সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার আকস্মিকভাবে গত সোমবার পদত্যাগ করার পর ইব্রাহিম মাহলাবকে প্রধানমন্ত্রী নিয়োগ করে নতুন সরকার গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।গতবছর জুলাইয়ে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর বেবলাওয়ি প্রধানমন্ত্রী হয়েছিলেন।
