২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান হামলায় ১৯ আফগান সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে ১৯ আফগান সেনাকে হত্যা করেছে তালেবান। পাশাপাশি আরো সাত সেনাকে অপহরণ করে নিয়ে গেছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 11:58 AM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার ভোরে কুনারের গাজিয়াবাদ জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রাদেশিক গবর্নরের মুখপাত্র আব্দুল গনি মুসামেম।গাজিয়াবাদের পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত পার্বত্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে।তালেবানের কবল থেকে অপহৃত আফগান সেনাদের উদ্ধারে আফগান নিরাপত্তা বাহিনীগুলো অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মুসামেম।উল্লেখিত এলাকায় আফগান সীমান্ত চৌকিতে তালেবান হামলার কথা নিশ্চিত করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য জানাতে অস্বীকার করেছে।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।