সিরিয়ায় সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইরান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে মাঠ পর্যায়ে সামরিক সহযোগিতা জোরদার করেছে ইরান।
প্রশিক্ষিত সেনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহকারী দল সিরিয়ায় পাঠাচ্ছে তেহরান। সংশ্লিষ্ট কয়েকটি সামরিক সূত্র একথা জানিয়েছে।মস্কো থেকে সিরিয়ায় গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র সরবরাহের পাশাপাশি তেহরানের কাছ থেকে এ বাড়তি সাহায্য আসাদের ক্ষমতা সুসংহত রাখতে সহায়ক হচ্ছে। বিশেষ করে রণক্ষেত্রে সরকার কিংবা বিদ্রোহী কোনোপক্ষই চূড়ান্ত জয়ের পথে না থাকার এ সময়টিতে।গত গ্রীষ্মে ইরানের সহায়তায় আসাদ বাহিনী লড়াইয়ে যে অগ্রগতি অর্জন করলেও পুরোপুরি এর ফায়দা নিতে ব্যর্থ হয়েছে।তবে যুক্তরাষ্ট্রের হামলা থেকে বেঁচে যাওয়ায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন আসাদ।শিয়া ইরান এরই মধ্যে আসাদের সহায়তায় শ’শ’ কোটি ডলার ব্যয় করেছে। সিরিয়ায় ইরানের সামরিক কর্মকর্তাদের উপস্থিতিও নতুন নয়।সামরিক বিশেষজ্ঞদের ধারণা, ইরান সম্প্রতি ঘরে-বাইরে শত্রু মোকাবেলা করতে আসাদকে সক্ষম করে তোলার জন্য কয়েকমাসে সিরিয়ায় আরো বিশেষজ্ঞ পাঠিয়েছে।ইরানের এ বাড়তি সমর্থন ও সহযোগিতার কারণে জেনেভায় অচলাবস্থার মধ্য দিয়ে চলমান সিরিয়া শান্তি আলোচনায় আসাদ কোনো ছাড় দেয়ার প্রয়োজন বোধ নাও করতে পারেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
