২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো আদালতে মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফ রাষ্ট্রদ্রোহের মামলায় প্রথমবারের মতো আদালতে হাজির হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

নিরাপত্তা এবং স্বাস্থ্য সমস্যার কারণে এর আগে আদালতের কয়েকটি শুনানিতে হাজির হতে পারেননি তিনি। একমাসেরও বেশি সময় তিনি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন।মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ন্যাশনাল লাইব্রেরিতে স্থাপিত আদালতে ৭০ বছর বয়সী মুশাররফকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়।পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক সামরিক শাসক রাষ্ট্রদ্রোহিতার মামলায় আদালতে হাজির হলেন।২০০৭ সালে সংবিধান স্থগিত করে দেশে জরুরি অবস্থা জারির কারণে মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।আদালতের নির্দেশে গত বছর আদালতে যাওয়ার পথে বোমা হামলার আশঙ্কা এবং পরবর্তীতে বুকব্যথায় অসুস্থ হয়ে পড়া মুশাররফ আদালতে হাজিরা দিতে পারেননি।মুশোররফের বিরুদ্ধে হত্যা এবং বিচারবিভাগের ওপর কড়াকাড়ির অভিযোগেও মামলা আছে।মুশাররফ তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন এবং ব্যক্তিগত আক্রোশের কারণে প্রধানমন্ত্রী শরীফ তাকে হয়রানি করছেন বলে অভিযোগ করেছেন।১৯৯৯ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রনায়ক হয়েছিলেন মুশাররফ।