২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার বিচার দাবি জাতিসংঘের

মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ সাপেক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়কে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ তদন্ত কমিশন।

নিউজ ডেস্ক

রোকন রাকিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত জাতিসংঘ তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য উত্তর কোরিয়ার নেতাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখে দাঁড় করানো উচিত।উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি চিঠি লিখেও তাকে বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারে হুঁশিয়ার করেছেন তদন্তকোরীরা।উত্তর কোরিয়দের নির্যাতন, দাসত্ব, যৌন সহিংসতা, মারাত্মক রাজনৈতিক দমনপীড়ন এবং অন্যান্য অপরাধের শিকার হওয়ার প্রমাণ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।বলা হয়েছে, ডিপিআরকে এর বিভিন্ন প্রতিষ্ঠান এবং কর্মকর্তারা ব্যাপক মাত্রায় এবং ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘন করে আসছে। কোনো কোনো ক্ষেত্রে এ মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধের পর্যায়েও পড়ার আলামত পেয়েছে কমিশন।জাতিসংঘ মানবাধিকার পরিষদ ২০১৩ সালের মার্চে উত্তর কোরিয়া বিষয়ক এ তদন্ত কমিশন গঠন করে। সোমবার এ তদন্তেরই দীর্ঘপ্রতিক্ষীত প্রতিবেদন দিয়েছে কমিশন।উত্তর কোরিয়া প্রতিবেদনটিকে ‘রাজনৈতিক চক্রান্তের হাতিয়ার’ আখ্যা দিয়ে এটি প্রত্যাখ্যান করেছে।দু’পাতার এক বিবৃতিতে উত্তর কোরিয়া মানবাধিকারকে রাজনীতিকীকরণের একটি ইস্যু হিসাবে ব্যবহার করা হচ্ছে বলেও সমালোচনা করেছে। মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে কোনোরকম অপরাধের অভিযোগ উত্তর কোরিয়া অস্বীকার করেছে।বিবৃতিতে পরিস্কার করে উত্তর কোরিয়া বলেছে, “মানবাধিকার রক্ষার নামে শাসনব্যবস্থা পরিবর্তন কিংবা চাপ প্রয়োগের চেষ্টার বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যাব। তথাকথিত ওই প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের যে দাবি করা হয়েছে তার কোনো অস্তিত্ব আমাদের দেশে নেই।”সংবাদদাতারা বলছেন, জাতিসংঘের পূর্ণ প্রতিবেদনটি কয়েকশ’ পৃষ্ঠার। এতে উত্তর কোরিয়ায় দেশব্যাপী সন্ত্রাসের মধ্য দিয়ে নিয়ন্ত্রণের নীতি পরিচালনার অনেক প্রমাণ আছে।ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের কারণে প্রতিবেদনে উত্তর কোরিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করার দাবি জানানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালত কিংবা ট্রাইব্যুনালের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্ত আহ্বান করা হয় বলে জানিয়েছে বিবিসি।