২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২ মার্কিন সেনা নিহত

আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত অস্ত্রধারীদের গুলিতে ২ মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ সেনা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 11:22 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, কাপিসা প্রদেশে এই ঘটনাটি ঘটেছে।

প্রদেশটি রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত।

নেটো নেতৃত্বাধীন জোটও গুলিতে ২ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে তারা কোন দেশের সেনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, নিহত ২ সেনাই যুক্তরাষ্ট্রের নাগরিক।

ওই দুই কর্মকর্তাদের একজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৪ সেনা আহত হয়েছেন।

চলতি বছর প্রথম এ ধরনের হামলার ঘটনা ঘটল। ২০১৩ সালে এ ধরনের ১০টি ঘটনা ঘটেছিল যাতে আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএএফ)১৫ সেনা নিহত হয়।

সাম্প্রতিক বছরগুলোতে আফগান বাহিনীর কোন কোন সেনা কখনো কখনো বিদেশি সেনা সদস্যদের ওপর তাদের অস্ত্র দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে। এ ধরনের হামলা ‘ইনসাইডার অ্যাটাক’ বলে পরিচিতি পায়।