২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কোন্নয়ন চায় দুই কোরিয়া

সাত বছরের মধ্যে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের বৈঠকে সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 09:35 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বুধবার দু’দেশের মধ্যবর্তী বিপুল অস্ত্রসজ্জিত সীমান্তের পানমুঞ্জম গ্রামে বৈঠকটি অনুষ্ঠিত হয়।উত্তরের বিরোধিতা উপেক্ষা করে চলতি মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির মধ্যেই এ বৈঠক হল।গত সপ্তাহে উত্তর কোরিয়ার পরামর্শেই দ্রুত গতিতে ও অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বৈঠকটির আয়োজন করে উভয়পক্ষ।দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, কোনো রকম পূর্ব আলোচ্যসূচি ছাড়াই বৈঠক হয়েছে। দুই দেশে আটকা পড়া স্বজনদের পুনর্মিলনী ছাড়াও আরো কয়েকটি বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।বৈঠকে উত্তর কোরিয়া চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া না করতে দক্ষিণ কোরিয়ার কাছে দাবি তুলেছে। দীর্ঘদিনের অচলাবস্থা থেকে বেরিয়ে আসতেও দুই দেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিতে রাজি হয়েছে।দক্ষিণ কোরিয়ার কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ো হো-ইয়েওল বলেছেন, দক্ষিণের সঙ্গে সুসম্পর্ক গড়ার সদিচ্ছা দেখাতেই উত্তর কোরিয়া বৈঠক করার এ প্রস্তাব দিয়েছে। সম্পর্কোন্নয়নের লক্ষ্যে উত্তর কোরিয়া বৈঠকে দু’দেশের মধ্যে যৌথ পর্যটন প্রকল্প নতুন করে চালু করা এবং মানবিক ত্রাণ বাড়ানোর দাবিও রাখছে বলে জানান তিনি।বৈঠকে দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন হি’র সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, অপরদিকে উত্তর কোরিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিত্রতা বিষয়ক বিভাগের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা।১৯৫০ সালে তিন বছরব্যাপী যুদ্ধের পর দুই কোরিয়া বিভক্ত হওয়ায় হাজার হাজার পরিবারের সদস্যদের পুনর্মিলনী হওয়ার কথা রয়েছে চলতি মাসের শেষ দিকে।এধরনের মানবিক কারণেই দুই কোরিয়ার মধ্যে দৃশ্যতঃ বোঝাপড়ার বৈঠক হল। দুপক্ষই এ প্রক্রিয়া নির্বিঘ্নে এবং নিয়মিত চালিয়ে যাওয়া নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে।তবে এর আগে পুনর্মিলনীর দিন তারিখ ঠিক হওয়ার পরও যৌথ সামরিক মহড়া নিয়ে ক্ষুব্ধ উত্তর কোরিয়া তা স্থগিত করার হুমকি দিয়েছিল।

উচ্চপর্যায়ের বৈঠকে দুই কোরিয়া