উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে দুই কোরিয়া
উত্তর ও দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বলে ঘোষণা করেছে সিউল।
বুধবার সীমান্তবর্তী পানমুংজম গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র।উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া আলোচনার প্রস্তাবের ভিত্তিতে এ বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।বৈঠকের কোনো আলোচ্যসূচি নির্ধারণ করা হয়নি। তবে দুই কোরিয়ার বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনী এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার বিষয়টি নিয়েই মূলত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।আলোচনায় উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বাতিলের দাবি পুনর্ব্যক্ত করতে পারে। দুই কোরিয়ার বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনীর পদক্ষেপের সঙ্গে যৌথ সামরিক মহড়ার পদক্ষেপ খাপ খায় না- এমন যুক্তিও তুলে ধরার চেষ্টা নিতে পারে উত্তর কোরিয়া।২০০৭ সালের পর দেশদুটির মধ্যে এটিই হবে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। সংবাদদাতারা বলছেন, এ বৈঠক থেকে দু’পক্ষে নিয়মিত আলোচনা শুরু হতে পারে বলে আশা করছে সিউল।
