২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেমস নদীতে বান, ঝুঁকিতে হাজারো মানুষ

যুক্তরাজ্যে লন্ডনের পশ্চিমাঞ্চলে টেমস নদীতে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে অসংখ্য বাড়ি। ঝুঁকিতে পড়েছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2014, 12:38 AM

Updated : 01 Sep 2026, 12:24 PM

আগামী ২৪ ঘণ্টায় নদীর পানি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় নদীতীরবর্তী এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে মানুষজনকে।বার্কশায়ার এবং সারে এলাকায় ১৪ টি জায়গায় মারত্মক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সমারসেট এবং সাউথইস্ট ইংল্যান্ডেও জারি রয়েছে সতর্কতা।দুমাসের রেকর্ডভাঙা ঝড়বৃষ্টির প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বার্কশায়ারে বহু ঘরবাড়ি দোকন পাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। নদী বরাবর আরো শত শত ঘরবাড়ি হুমকির মুখে আছে বলে জানিয়েছে পরিবেশ সংস্থা।