২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমস ছেড়েছে ছয়শ’ মানুষ: সিরিয়া

সিরিয়ার অবরুদ্ধ হোমস শহর ছেড়েছে ৬শ’ মানুষ। স্থানীয় এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2014, 12:05 AM

Updated : 01 Sep 2026, 12:23 PM

জাতিসংঘ এবং সিরিয়ান রেড ক্রিসেন্ট তৃতীয় দিনের অভিযানে মূলত নারী, শিশু ও বৃদ্ধদের শহর থেকে বের করে এনেছে।সর্বশেষ যানে করে শহর ছেড়েছে মোট ৬১১ জন মানুষ। হোমস এর গভর্নর তালাল আল বারাজি আঞ্চলিক আরব টিভি চ্যানেল মায়াদিন এ একথা বলেছেন। অবরুদ্ধ হোমসে ত্রাণও পাঠানো হয়েছে বলে জানান তিনি।রেড ক্রিসেন্ট কর্মকর্তারও বলেছেন তারা রোববারের পরও অভিযান চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। হোমসে তিনদিনের যুদ্ধবিরতির শেষদিন রোববার।শহরটিতে যুদ্ধবিরতির চলার মধ্যেও শনিবার হামলার শিকার হয় হাজারো মানুষের জন্য জরুরী খাদ্য ও ওষুধ সরবরাহ করা জাতিসংঘের ত্রাণবাহী গাড়িগুলো।তবে রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় একজন চালক সামান্য আহত হলেও টীমের অন্যান্যরা ক্ষতিগ্রস্ত হয়নি।গোলাগুলি পরও ২৫০টি খাবারের প্যাকেট, স্বাস্থ্য সুরক্ষার ১৯০টি যন্ত্রপাতি ও দূরারোগ্য রোগের ওষুধ সরবরাহ গেছে।হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে সিরীয় কর্তৃপক্ষ । অপরদিকে, সরকার বিরোধীরা হামলার জন্য বাশার আল-আসাদ সরকারের বাহিনীকে দায়ী করেছে।