চার্চের অপকর্মের বিরুদ্ধে পোল্যান্ডে প্রথম মামলা
শৈশবে যাজকের কাছে যৌন হয়রানির শিকার পোল্যান্ডের এক নাগরিক দেশটির রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে মামলা করেছেন।
বিবিসি বলছে, দেশটিতে কোনো ক্যাথলিক চার্চের বিরুদ্ধে এটিই প্রথম দেওয়ানি মামলা।মামলার বাদী ২৫ বছর বয়সী মার্সিন কে। তার বিস্তারিত পরিচয় জানানো হয়নি। অভিযুক্ত যাজকের কাছ থেকে ৬৪ হাজার ৫০০ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।সংশ্লিষ্ট যাজক এ মামলায় আগেই অভিযুক্ত হয়ে দুই বছরের কারাভোগ করছেন।গত বছরই শিশু যৌন নির্যাতনের ঘটনায় চার্চের কর্তাব্যক্তিরা সাধারন জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। তবে কোনো যাজকের ব্যক্তিগত অপকর্মের জন্য চার্চ কোনো জরিমানা গুনতে পারবে না বলেও জানান তারা।বিশ্বব্যাপী বিভিন্ন চার্চে অহরহ শিশু নির্যাতনের ঘটনায় গত বুধবার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ।এতে অপরাধী যাজকদের পদচ্যুত করে পুলিশের হাতে তুলে দেয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি যাজকীয় আদালতের পরিবর্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ারও আহ্বান জানায় জাতিসংঘ।
