যুক্তরাষ্ট্রে বুশকে হুমকি দেয়ায় গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে নিউ ইয়র্ক থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির গুপ্তচর বিভাগ।
ম্যানহাটান থেকে শুক্রবার সকালে একটি গাড়িতে বসে থাকা ওই ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার কাছে একটি গুলিভরা রাইফেল, লম্বা ছুরি ও এক কন্টেইনার গ্যাসোলিন পাওয়া যায়।কেন্দ্রীয় আদালতে ফৌজদারি অভিযোগের ভিত্তিতে পিটসফোর্ডে বসবাসকারী ৪৪ বছর বয়সী বেঞ্জামিন স্মিথকে গ্রেপ্তার করা হয়।স্মিথকে গ্রেপ্তার করার সময় সে ‘বুশ উইল গেট হিজ’ বলে চিৎকার করছিলেন। পরে তার বৈবাহিক অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তার বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তিনি বারবারা বুশের সঙ্গে সম্পর্ক গড়ার পথে রয়েছেন।প্রাথমিক শুনানিতে যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি আান্দ্রেয়া গ্রিসওল্ড যুক্তরাষ্ট্রের বিচারিক হাকিম হেনরি পিটম্যানকে বলেন, সরকারের বিশ্বাস স্মিথ সাবেক প্রেসিডেন্টের মেয়ের কথা বলেছেন, বুশের মায়ের কথা নয়। বুশের মা এবং মেয়ে উভয়ের নামই বারবারা বুশ।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন অনুযায়ী কোনো সাবেক বা বর্তমান প্রেসিডেন্টকে হুমকি দেয়া অপরাধ বলে বিবেচনা করা হয়।ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার। ওই দিন স্মিথের মা পুলিশকে ফোন করে জানান, তিনি তার বাড়িতে হুমকি দিয়ে লেখা একটি চিঠি পেয়েছেন এবং বাড়ির একটি রাইফেলও খুঁজে পাওয়া যাচ্ছে না।হুমকি দেয়া চিঠিতে লেখা ছিল, “আমি জর্জ ডব্লিউ বুশ ও পেন্টাগনের হয়ে কাজ করতে যাচ্ছি। আমাকে একটি ড্রাগনকে হত্যা করতে হবে এবং এরপর বারবারা বুশ আমার হবে।“এরপর স্মিথের সেল ফোন অনুসরণ করে গুপ্তচর বিভাগ ম্যানহাটান থেকে তাকে গ্রেপ্তার করে। তবে এটা নিশ্চিত নয় কেন স্মিথ নিউ ইয়র্কে গিয়েছিলেন বা ওই সময় বুশ বা তার পরিবার কোথায় ছিলেন।স্মিথের আইনজীবীর দাবি স্মিথের হুমকি দিয়ে লেখা চিঠি বা তার রাগান্বিত হয়ে চিৎকার করা দিয়ে ‘সত্যিকারের হুমকি’ বোঝায়নি।বিচারকও মনে করেন বিষয়টি ‘পরিষ্কার’ নয়। যদিও একজন জুরি স্মিথকে দোষী সাব্যস্ত করেছেন।
