২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে ভোট প্রতিরোধের শেষ চেষ্টায় বিরোধীরা

থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের দুইদিন আগেও ব্যালট পেপার সংরক্ষণের জন্য নির্ধারিত ভবনগুলো ঘেরাও করে রেখেছে সরকার বিরোধীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

বিবিসি জানায়, ভোট ব্যাহত করতে শুক্রবার ব্যাংকক শহরে একটি ভবন এবং দক্ষিণ থাইল্যান্ডে বেশ কয়েকটি ভবন ঘেরাও করেছে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা।তবে বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান জানিয়েছেন, তারা ব্যালেট পেপার রাখার ভবন ঘেরাও করলেও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, কিংবা ভোটারদের বাধা দেবেন না।মানুষের ভোটাধিকারে প্রয়োগে বাধা দেয়া হয়েছে এমন অভিযোগ যাতে না ওঠে সেজন্য এ কৌশল নেয়া হয়েছে বলে জানান তিনি।২ ফেব্রুয়ারির নির্বাচনে বিরোধী দল অংশ না নেয়ায় এতে সরকারি দলের বিজয়ের সম্ভাবনা শতভাগ নিশ্চিত।প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ, অনির্বাচিত ‘গণপরিষদের’ অধীনে নির্বাচন আয়োজন ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করছে সরকার বিরোধীরা।বিরোধীদের আন্দোলনের চাপেই ২ ফেব্রুয়ারি নির্বাচন করছেন ইংলাক। তবে এই নির্বাচনে বিরোধীরা অনুপস্থিত থাকায় আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পর্যাপ্ত প্রার্থী ভোটের জন্য নিবন্ধিত হতে না পারায় সংসদে কোরাম পূরণের জন্য তা যথেষ্ট হবে না। এর অর্থ হচ্ছে সরকার গঠন করতে কোরাম পূরণে আরেক দফা পাশ্ববর্তী নির্বাচন করতে হবে।নির্বাচনের আগে রোববার আগাম ভোট গ্রহণের সময় ব্যাংককে একটি ভোটকেন্দ্রে সংঘর্ষে সরকারবিরোধী এক নেতা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ওই সংঘর্ষে আরো অন্তত ডজনখানেক মানুষ আহত হয়।

থাইল্যান্ডে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বৃদ্ধি