মহারাষ্ট্রে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে ৭ জনের মৃত্যু
ভারতের মহারাষ্ট্রে একটি বিলাসবহুল বাস ও তেলবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন লেগে গেলে অন্ততপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীররাতে মহারাষ্ট্রের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।এ ঘটনায় আরো ১৪জন আহত হয়েছেন।মঙ্গলবার রাত ১টার কাছাকাছি সময়ে মুম্বাই-আহমেদাবাদ মহাসড়কে মানোরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।বাসটি পুনে থেকে আহমেদাবাদের উদ্দেশে যাচ্ছিল।জরুরি সেবা সংস্থা ও উচ্চ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহাসড়কটিতে ৪ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনাস্থলে থাকা এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমাদের খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে। কারণ সংঘর্ষটি ঘটেছে একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে। ফলে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।”
