২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার শান্তি আলোচনায় ইরানকে আমন্ত্রণ

চলতি সপ্তাহে সুইজারল্যান্ডে শুরু হতে যাওয়া সিরিয়ার শান্তি আলোচনার প্রথম পর্যায়ে যোগ দেয়ার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এই আমন্ত্রণ গ্রহণ করেছে ইরান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 01:01 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

রোববার এই আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছে বিবিসি।শিয়া ইরান সিরিয়ার শিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে বড় মিত্র ও সমর্থক। আসাদের পক্ষ হয়ে ইরানি যোদ্ধারা সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করছে বলে ধারণা করা হয়। এছাড়া ইরান প্রভাবিত লেবাননের শিয়া গোষ্ঠি হেজবুল্লাহর গেরিলারাও আসাদের পক্ষে লড়াই করছে।মহাসচিব বান বলেছেন, “মন্ট্রিক্সে তেহরান গঠনমূলক ভূমিকা রাখবে বলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ কথা দিয়েছেন।”তিনি বলেন, “আমি বারাবর বলেছি, সিরিয়ার সঙ্কট সমাধানে ইরানের অংশ নেয়া প্রয়োজন বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি।”তিনি জোর দিয়ে বলেন, “আমাকে পরিষ্কার করতে দিন-মন্ট্রিক্স মধ্যস্থতা করার ভ্যেনু নয়। সিরিয়ার পক্ষগুলো এই কাজটি ২৪ জানুয়ারি থেকে জেনেভায় শুরু করবে।”সিরিয়ার অর্ন্তবর্তী সরকারকে স্থিতিশীল করার ক্ষেত্রে অনূকূল ভূমিকা পালন করবে বলে ইরান তাকে আশ্বস্থ করেছে বলে জানিয়েছেন বান।কিন্তু বানের এই সিদ্ধান্তে বেঁকে বসেছে সিরিয়ার বিরোধী দল। তারা জানিয়েছে, ইরানের আমন্ত্রণ প্রত্যাহার না করলে তারা শান্তি আলোচনা থেকে নিজেদের সরিয়ে নেবে।বানের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার বিষয়ে ২০১২’র চুক্তিকে ইরান সমর্থন জানাবে, অবশ্যই এই শর্তে ইরানকে আমন্ত্রণ জানাতে হবে।বানের ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরান জানিয়েছে, তারা আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে এর আগে তেহরান জানিয়েছিল, কোনো পূর্ব শর্ত ছাড়াই তারা আলোচনায় অংশগ্রহণ করতে চায়।আগামী বুধবার মন্ট্রিক্সে সিরিয়া বিষয়ক প্রাথমিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর দুদিন পর জেনেভায় পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে।সিরিয়া সরকার আগেই এই আলোচনায় যোগ দেয়ার কথা ঘোষণা করেছে।সিরিয়ার প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন, প্রায় ২০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আর প্রায় সাড়ে ছয় লাখ মানুষ দেশের ভিতরে উদ্বাস্তু জীবন যাপন করছেন।