২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিরোধ নেই: দিল্লি

কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের দেশে ফেরার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে চলা বিরোধের অবসান ঘটার ইঙ্গিত দিয়েছে ভারত।

নিউজ ডেস্ক

মনির হোসেন

পর্তুগালের লিসবন থেকে

Published : 12 Jan 2014, 06:20 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ দিল্লিতে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অচলাবস্থা নেই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্বে সম্পর্ক অনেক গভীর এবং দেবযানীকে নিয়ে ঘটে যাওয়া ঘটনায় এ সম্পর্কে দীর্ঘস্থায়ী কোনো ক্ষতি হবে না বলেই মন্তব্য করেন তিনি।

দেবযানী কাণ্ড কে খুব ‘ছোট সমস্যা’ বলে বর্ণনা করে খুরশীদ সিএনএন-আইবিএন টিভি তে বলেন, খোবরাগাড়েকে গ্রেপ্তার করার আগে ভারতে তাকে প্রত্যাহার করে নেয়ার সুযোগ দেয়া যুক্তরাষ্ট্রের উচিত ছিল।

৩৯ বছর বয়সী দেবযানি নিউইয়র্কে ভারতীয় কন্স্যুলেটের ডেপুটি কন্সাল-জেনারেল ছিলেন। ১২ ডিসেম্বরে ভিসা জালিয়াতি ও গৃহকর্মীকে ঘোষণার চেয়ে কম বেতন দেয়ার অভিযোগে নিউ ইয়র্ক তাকে গ্রেপ্তার করার পর থেকেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ দেখা দেয়।

দেবযানিকে প্রাকাশ্যে হাতকড়া পরিয়ে ও ধরে নিয়ে বিবস্ত্র করে দেহ তল্লাশি চালানোর ঘটনায় ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এ নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিরোধ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিশালী করার প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খায়।

মার্কিন আদালতে অভিযুক্ত দেবযানী শনিবার ভারতে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দৃশ্যত কূটনৈতিক বোঝাপড়ার মধ্য দিয়েই তিনি দেশে ফিরেন।

এদিন দেবযানীর বিষয়টি নিয়ে ভারত-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্কের শীতলতা নিয়ে এক প্রশ্নের জবাবে খুরশীদ বলেন, ভারত ও যু্ক্তরাষ্ট্রের মধ্যে কোনো বিরোধ নেই৷ আর কোনো বিষয় থেকে থাকলে পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে কয়েকদিনেই তা নিষ্পত্তি হবে বলেন জানান তিনি৷

ওদিকে, দেবযানী ভারতে পৌঁছেই সরকার ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি কোনো মন্তব্য করব না৷ যা বলার তা আমার আইনজীবীই বলবেন”৷

খোবরাগাড়ে এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।

তবে দেবযানী কূটনৈতিক ছাড়ের আওতায় ভারতে ফিরে গেলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র৷ মিথ্যা জবানবন্দি ও ভিসা জালিয়াতি মামলায় দেবযানীকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত৷

আপাতত ভিসা জালিয়াতির মামলা থেকে দেবযানীকে অব্যাহতি দেয়া হলেও গৃহকর্মী বিষয়ক অভিযোগ অব্যাবহত থাকবে এবং যুক্তরাষ্ট্রে ফিরলে তাকে এ অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে।