২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বিক্ষোভে গুলি, আহত ৭

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর বন্দুকধারীদের গুলিতে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jan 2014, 12:53 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

শনিবার সকালে রাজধানী ব্যাংককে এ ঘটনা ঘটে।এরফলে আগামী সপ্তাহে বিরোধীদল আহূত “হরতাল” চলাকালে সহিংসতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।থাইল্যান্ডের বিরোধীদলীয় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।জাতীয় পুলিশ প্রধান আদুল সায়েঙসিঙ্গায়িউ বলেছেন, “খাও সান সড়কের পর্যটন এলাকায় সকালে গুলিবর্ষণের দুটি ঘটনা ঘটে। এ ঘটনায় মোট সাতজন আহত হয়েছেন, তদের সবাই বিরোধীদলের সমর্থক। গুলিবর্ষণকারীদের পরিচয় সনাক্ত করার লক্ষ্যে তদন্ত চলছে।”হাসপাতালে ভর্তি আহত এক বিক্ষোভকারীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।শুক্রবার ব্যাংককের বাইরে সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্ততপক্ষে ছয়জন আহত হয়েছিল।ব্যাংককের মধ্যবিত্ত শ্রেণী ও রাজকীয় অভিজাত শ্রেণীর সঙ্গে ইংলাক ও তার ভাই থাকসিন সিনাওয়াত্রার প্রধানত গরীব সমর্থকদের মধ্যে গত আট বছর ধরে দ্বন্দ্ব চলছে।