যুক্তরাষ্ট্রে বিজ্ঞান গবেষণাগারে বিস্ফোরণে আহত ২
যুক্তরাষ্ট্রে একটি বায়োটেকনোলজি কোম্পানির গবেষণাগারে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাদের আঘাত তেমন গুরুতর নয় বলে কোম্পনিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বুধবার ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রান্সিসকো বে এলাকার আমজেন গবেষণাগারে এ ঘটনা ঘটে।আহত দুজনকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে বলে দক্ষিণ সান ফ্রান্সিসকো দমকল বিভাগের মুখপাত্র জানিয়েছেন।লিখিত এক বিবৃতিতে আমজেনের পক্ষ থেকে বলা হয়েছে, “আজ বিকেলে আমাদের দক্ষিণ সান ফ্রান্সিসকো স্থাপনায় একটি দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি পর্যালোচনায় আমরা দক্ষিণ সান ফ্রান্সিসকো দমকল বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম বিবেচনা।”“এ দুর্ঘটনায় দুজন সামান্য আহত হয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করা হয়েছে।”দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওক্স ভিত্তিক আমজেন বিশ্বের সবচেয়ে বড় বায়োটেকনোলজি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি।
