২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে মসজিদে পদদলিত হয়ে নিহত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় নিঙ্গশিয়া অঞ্চলে একটি মসজিদে পদদলিত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 10:14 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার স্থানীয় সময় দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।এ ঘটনায় আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।ঘটনাস্থল নিঙ্গশিয়ার গুইয়ুয়ান শহর থেকে ৬০ কিলোমিটার দূরের শিজি টাউন।এখানে এক ধর্মীয় নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিতে আয়োজিত অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার বিতরণের সময় হুড়োহুড়িতে পদদলনের এ ঘটনা ঘটে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া।নিঙ্গশিয়ায় বসবাসকারী চীনাভাষি হুয়ি নৃতাত্ত্বিক গোষ্ঠি চীনের সংখ্যালঘু মুসলিম গোষ্ঠিগুলোর মধ্যে অন্যতম।