২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা ছাড়াই ইরাককে সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ইরাককে আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন ও সহায়তা করলেও কোনো সেনা পাঠাবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2014, 06:00 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ইরাক সরকার গুরুত্বপূর্ণ শহর ফাল্লুজার নিয়ন্ত্রণ হারানোর পর যুক্তরাষ্ট্র একথা জানাল।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার আস্থা প্রকাশ করে বলেছেন, ইরাক সরকার এবং আদিবাসীরাই আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে সফল হবে। যুক্তরাষ্ট্র সেখানে আর সেনা পাঠানোর চিন্তা-ভাবনা করছে না।২০১১ সালের ডিসেম্বরে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে ইরাকে গোষ্ঠীগত ও জাতিগত সংঘাত বেড়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে তা আরো ছড়িয়ে পড়েছে।ইরাকের সেনাবাহিনী স্থানীয় আদিবাসীদের সঙ্গে নিয়ে আল কায়েদার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।কেরি ইসরায়েল সফরকালে সাংবাদিকদের বলেন, “এ লড়াই ইরাকিদের লড়াই, আমরা সেখানে ফিরে যাওয়ার চিন্তা-ভাবনা করছি না। আমরা তাদেরকে তাদের লড়াইয়ে সহায়তা করব। কিন্তু এ লড়াইয়ে শেষ পর্যন্ত তাদেরকে জিততে হবে এবং তারা তা পারবে বলে আমার আস্থা আছে।”