২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণতম বছর পার করেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণ বছর হিসেবে ২০১৩ সাল রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 03:05 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

দেশটিতে দীর্ঘদিন ধরে চলা গড়পড়তা তাপমাত্রার চেয়ে ২০১৩ সালের তাপমাত্রা ১.২ সেন্টিগ্রেড বেশি ছিল বলে বিবিসি জানিয়েছে।অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানায়, ১৯১০ সাল থেকে তাপমাত্রা রেকর্ড করা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে উষ্ণ বছর ছিল।এছাড়া এবছর শীতকালেও তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। আর এই অতিরিক্ত তাপমাত্রার কারণে ১৯৬৮ সালের পর এ বছরই সিডনিতে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে।আবাহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়, বৈশ্বিক জলবায়ু উত্তপ্ত হয়ে পড়ার ধারার সঙ্গে সংগতি রেখেই অস্ট্রেলিয়ার আবাহওয়াও উত্তপ্ত হয়ে যাচ্ছে।গ্রিনহাউজ গ্যাসের প্রভাবেই এই তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তারা।গত দশ বছরে মাত্র একবার ছাড়া বাকি নয় বছর অস্ট্রেলিয়ার তাপমাত্রা গড় তাপমাত্রার তুলনায় বেশি ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সিডনিতে বিবিসির প্রতিনিধি জন ডনিসন তার প্রতিবেদনের বলেন, আবহাওয়া অধিদপ্তরের নতুন এই খবরের মাধ্যমে পরিবেশবিদরা খুব সম্ভবত দেশটির নতুন রক্ষণশীল সরকারের সমালোচনা করেছে। আবহাওয়ার এই পরিবর্তন ঠেকাতে দেশটির নতুন সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।বরং সম্প্রতি দেশটির পরিবেশমন্ত্রী এমন কতগুলো সংস্থার তহবিলের যোগান কমিয়ে দিয়েছেন যেগুলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে কাজ করতো। এছাড়া নতুন সরকার কার্বন ট্যাক্স বাতিল করার অঙ্গীকারও করেছে। অথচ এই কার্বনের কারণেই দেশটির পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হচ্ছে।