২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় গার্মেন্টকর্মীদের ওপর গুলি, নিহত ৩

ক্যাম্বোডিয়ার সেনা-পুলিশ গার্মেন্ট কারখানায় কর্মরত শ্রমিকদের বিক্ষোভ মিছিল দমন করতে গিয়ে গুলি ছুঁড়েছে। এতে অন্ততপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 02:25 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শুক্রবার সকালে দেশটির রাজধানী নমপেনে এ ঘটনা ঘটেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী দু’জন মানবাধিকারকর্মী জানিয়েছেন, স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তলে সজ্জিত নিরাপত্তা বাহিনী একটি কারখানার বাইরে পাথর, বোতল ও পেট্রল বোমা নিক্ষেপরত বিক্ষোভকারীদের লক্ষ করে গুলি ছুঁড়লে তিন থেকে চারজন বিক্ষোভকারী নিহত হন।বেতন বাড়ানোর দাবিতে দেশটির সাড়ে তিনলাখ শ্রমিক ধর্মঘট করছেন, নিহতরা এদেরই অংশ।সেনা-পুলিশের মুখপাত্র খেঙ টিটো দাবি করেছেন, গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।তিনি বলেন, “আমরা আমাদের দায়িত্বপালন করেছি মাত্র। এখন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা।”