২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাগে বিস্ফোরণে ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিহত

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে নিজ বাড়িতে বিস্ফোরণে নিহত হয়েছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল। মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে নেয়ার চার ঘন্টা পর তিনি মারা যান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

বুধবার একটি সিন্দুক খোলার চেষ্টার সময় তিনি বিস্ফোরণের শিকার হন বলে জানায় চেক গণমাধ্যম।পুলিশের এক মুখপাত্র আন্দেরা জৌলোভা জানান, কিছু বিস্ফোরক দব্যের মিশ্রণের বিস্ফোরণে জামাল মারাত্মক জখম হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়।তবে কি ধরনের বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিভাবে জানাতে পারেনি তিনি। এটি পরিকল্পিত হামলা কিনা সে ব্যাপারে কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে চেক পুলিশ। সিন্দুকটি কি ধরনের বা কেমন ছিল তাও স্পষ্ট জানা যায়নি।ফিলিস্তিনের এক কর্মকর্তা রামাল্লায় রয়টার্সকে বলেন, বিস্ফোরণটি ঘটেছে তার বাড়িতে। তিনি বাড়িটিতে নতুন উঠেছিলেন। ঘটনার তদন্ত চলছে।আরেক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, “জামাল পুরোনো বাড়ি থেকে পুরোনো একটি বাক্স নতুন বাড়িতে নিয়ে যান। এটি খোলামাত্রই বিস্ফোরণ ঘটে”।বিস্ফোরণে বাসার কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন বাইরে থেকে দেখা যায়নি বলে জানিয়েছেন এক রয়টার্স প্রতিবেদক।পুলিশ বাড়ির আশেপাশের রাস্তা ঘিরে রেখেছে। ঘটনা তদন্তের সাহায্যার্থে প্রাগে প্রতিনিধি পাঠানো হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয়।