২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ভবন ধসে ৩ জনের মৃত্যু

ভারতের ব্যাঙ্গালোরের আদুগদি এলাকায় একটি ভবন ধসে শিশুসহ তিনজন মারা গেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

ধসে যাওয়ার ভবনের ধ্বংসস্তূপের নিচে একজন নারী এখনও আটকা পড়ে রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

ভবনটি ৫০ বছরেরও বেশি পুরনো বলে জানা গেছে।

ভবনটি ধসে পড়ার সময় ভেতরে দুই বছর বয়সী এক কন্যাশিশু ও উত্তর প্রদেশ থেকে আসা দুইজন শ্রমিক ছিল। এরা সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, সম্ভবত ‘পদ্মা’ নামে একনারী ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন। তাকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে।

অগ্নিনির্বাপন সংস্থা ও পুলিশ সদস্যরা এই উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।