২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টিলথ’ ড্রোনের প্রথম পরীক্ষা চালাল চীন

চীন প্রথমবারের মতো ‘স্টিলথ’ চালক বিহীন বিমান (ড্রোন)এর সফল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্টীয় গণমাধ্যম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Nov 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

এনডিটিভি শুক্রবার জানায়, ‘শার্প শোর্ড’ নামের এ ড্রোনটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বি২ বোমারু বিমানের মিল আছে, যেন অনেকটা এ বিমানেরই ক্ষুদ্র সংস্করণ এটি।

এ ড্রোন তৈরির মধ্য দিয়ে পশ্চিমা মানের প্রযুক্তি অর্জনে এগিয়ে গেল চীন। সেইসঙ্গে বিমান শক্তির দিক দিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কমে এল চীনের পার্থক্য।

বৃহস্পতিবার ড্রোনটির সফল পরীক্ষা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পর চতুর্থ শক্তিতে পরিণত হয়েছে চীন।

সম্প্রতি পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে একটি ড্রোন উড়ে গেছে বলে টোকিও দাবি করেছিল।

এ দাবির কয়েক সপ্তাহের মধ্যেই চীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংডু শহরে নতুন এ স্টিলথ যুদ্ধ ড্রোন পরীক্ষা চালাল।