২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ৬৯ রাজবন্দির মুক্তি

মিয়ানমার ‘উষ্ণ সহমর্মিতার’ পরিচায়ক হিসাবে সাধারণ ক্ষমার আওতায় ৬৯ জন রাজবন্দিকে মুক্তি দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Nov 2013, 06:46 PM

Updated : 26 Jul 2022, 03:05 PM

প্রেসিডেন্ট থিয়েন সেইন এ বছরের শেষ নাগাদ সব রাজবন্দিকে মুক্তি দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষায়ই এ পদক্ষেপ নিল সরকার।

২০১১ সালের মার্চে আধা বেসামরিক সরকার মিয়ানমারের ক্ষমতা নেয়ার পর থেকে এ পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় বহু বন্দিকে মুক্তি দিয়েছে।

বেসরকারি সংস্থা ‘অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস ইন মিয়ানমার’ এর (এএপিপি) হিসাবমতে, দেশটিতে আটক মোট রাজবন্দির প্রায় অর্ধেকই সরকারের এ পদক্ষেপের মধ্য দিয়ে মুক্ত হল।

থিয়েন সেইনের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের সদিচ্ছা, উষ্ণতা এবং উদারতার বিষয়টি উপলব্ধি করে বন্দিদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে উৎসাহিত করার লক্ষ্যেই ক্ষমার আওতায় তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

থিয়েন সেইনের নিয়োগ করা একটি প্যানেল এ বছর শেষে সব বন্দি মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় বিবৃতিতে।

প্যানেলের এক ঊর্ধ্বতন সদস্য নিয়ান উইন বলেন, অনেক সূত্র থেকে এসব বন্দির তালিকা পেয়েছেন তারা। এরা সত্যিই রাজবন্দি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) হিসাবমতে, এখনো কারান্তরীণ রয়েছে প্রায় ৮০ রাজবন্দি।