চীনে বোমা হামলার সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার
চীনের উত্তরাঞ্চলীয় তাইয়ুয়ান শহরে স্থানীয় কমিউনিস্ট পার্টির দপ্তরের সামনে চালানো ধারাবাহিক বোমা হামলার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ। ওই হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছিল।
শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়া।
বোমা হামলায় গ্রেপ্তারকৃত ফেঙ ঝিজুয়ান (৪১) এর আগে চুরির দায়ে নয় বছর কারাদণ্ড ভোগ করেছিলেন বলে জানিয়েছে সিনহুয়া।
চীনা রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, “গ্রেপ্তাকৃতের বাসভবনে ঘরে তৈরি বোমা পেয়েছে পুলিশ। এছাড়া তার অপরাধের প্রচুর সাক্ষ্যও উদ্ধার করা হয়েছে। তার অপরাধ পুরোপুরি স্বীকার করেছেন ফেঙ ঝিজুয়ান।”
বুধবার চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের তাইয়ুয়ানে ধারাবাহিক ক্ষুদ্র বোমার বিস্ফোরণ ঘটে।
