ডেট্রয়েটে গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েট শহরে একটি সেলুনে গুলিতে অন্ততপক্ষে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি গাড়িতে করে দুই ব্যক্তি পালিয়ে গেছে। তাদের খোঁজা হচ্ছে।
ডেট্রয়েটের পুলিশ প্রধান জেমস ক্রেইগ সাংবাদিকদের বলেন, “ডেট্রয়েট ঐতিহাসিকভাবেই জুয়ার জন্য প্রসিদ্ধ। আর এ কারণে আমরা ঠিক নিশ্চিত নই বাক-বিতণ্ডা থেকে এই ঘটনার সূত্রপাত কি না। আমরা ধারণা করতে পারছি না।”
ক্রেইগ বলেন, “আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং তা অব্যাহত রয়েছে। আমরা সন্দেহ করছি এ ঘটনায় দুইজন জড়িত। সেলুনের অভ্যন্তরে বেশ কয়েকদফা গোলাগুলি হয়েছে। কেউ কেউ পাল্টা গুলিও ছুঁড়ে থাকতে পারে।”
প্রাথমিকভাবে ক্রেইগ তিন ব্যক্তি নিহত হওয়ার কথা জানালেও স্থানীয় সংবাদমাধ্যম দুই ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
