এনএসএ’র ওপর চটেছে গুগল
যুক্তরাষ্ট্রের নজরদারি নিয়ে এবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ওপর চটেছে গুগল।
এনএসএ গুগলের ডাটা লিংক হ্যাক করেছে এমন খবরের পর এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এই ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
গুগলের একজন নির্বাহী বলেছেন, এনএসএ’র কার্যক্রম সম্পর্কে তারা কিছুই জানতেন না। তিনি অবিলম্বে গুগল সিস্টেম ঢেলে সাজানো প্রয়োজন বলে জানান।
সাবেক সিঅাইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের ভিত্তিতে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ প্রকাশিত এক প্রতিবেদনের পর গুগল এ মন্তব্য করল।
প্রতিবেদনে বলা হয়, এনএসএ গুগল এবং ইয়াহুর নানা গুরুত্বপূর্ন তথ্য হ্যাক করেছে।
তবে এনএসএ’র পরিচালক বলছেন, কোম্পানির কম্পিউটারগুলোতে তাদের প্রবেশাধিকার নেই।
জেন কেইথ অ্যালেক্সান্ডার ব্লুমবার্গ টিভিতে বলেন, “মার্কিন কোম্পানির সার্ভারে যাওয়া এবং তথ্য নেয়ার এখতিয়ার আমাদের নেই।”
