২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসএ’র কার্যক্রম নিয়ন্ত্রণের নির্দেশ ওবামার

যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গোয়েন্দা কর্মসূচি পর্যালোচনার অাওতায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরগুলোতে এনএসএ’র আড়িপাতা কার্যক্রম নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 30 Oct 2013, 07:47 PM

Updated : 23 Aug 2022, 07:11 PM

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলসহ বিভিন্ন বিদেশি নেতাদের ফোনে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র আড়িপাতার ব্যাপক কর্মসূচি নিয়ে ক্ষোভের মুখে এ কর্মসূচির হ্রাস টেনে ধরতে ওবামার এ নির্দেশটি হোয়াইট হাউসের সর্বসাম্প্রতিক পদক্ষেপ।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের আড়িপাতা কর্মসূচির ব্যাপারে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানা যায়নি। তাছাড়া, জাতিসংঘ এবং বিশ্বব্যাপী অন্যান্য স্থানে নিযুক্ত সব কূটনীতিকদের ওপর নজরদারি যুক্তরাষ্ট্র বন্ধ করেছে কিনা তাও জানা যায়নি।
ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরগুলোতে যুক্তরাষ্ট্র কোনো ইলেকট্রনিক নজরদারি কর্মসূচি পরিচালনা করছে না।”

তবে অতীতে বিশ্বের কোন কোন নেতার ওপর নজরদারি করা হয়েছিলো সে সম্পর্কে তিনি কিছু জানাননি।

এ ধরনের নজরদারি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করা হয়। যদিও এর কিছু তথ্য সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওবামা প্রশাসনের নতুন সিদ্ধান্তের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এনএসএ। জতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে এ ব্যাপারে মন্তব্য কারার অনুরোধ করা হলে তিনিও তাৎক্ষণিক কিছু বলেননি।