ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৯
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাংশে এক সুন্নি বেসামরিক বাহিনী নেতার বাসার নৈশভোজে দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন সেনা ও পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় অাহত হয়েছেন আরো ১৯ জন।
এছাড়া মসুলে পুলিশের এক তল্লাশি চৌকিতে অপর এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় আরো ৮ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি পুলিশ।
সুন্নি বেসামরিক বাহিনী “সাবা”র নেতা সায়িদ জসিম তার বাড়ির উঠোনে নৈশভোজের আয়োজন করেছিলেন। ভোজে উত্তর বাগদাদে মোতায়েন সেনা কর্মকর্তাদের ও স্থানীয় পুলিশ কর্মকর্তাদের আমন্ত্রণ করেছিলেন।
