২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমের নাগরিকত্ব নিলেন সুচি

মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সুচি দুই দশক পর রোমের দেয়া সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Oct 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 07:26 PM

রোববার রোমে তিনি সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করলেন।

১৯ বছর আগে সুচিকে এই সম্মান দিয়েছিল।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা ৬৮ বছর বয়সী সুচি গত দুই দশকের প্রায় পুরোটা সময় গৃহবন্দি ছিলেন।

১৯৯০ সালে সুচির নেতৃত্বাধীন দল মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয় লাভ করলে সেনা বাহিনী তাকে ক্ষমতায় যেতে দেয়নি।

রোমের মেয়র ইনাসিও মারিনো টুইটারে লিখেন, “অং সান সুচিকে রোমের নাগরিকত্ব দেয়ার পর ১৯ বছর কেটে গেছে। অবশেষে আজ আমরা এটি একজন মুক্তনারীকে এটি দিয়ে সম্মান জানাতে পারলাম।”

মারিনোর কার্যালয় থেকে বলা হয়, “গণতন্ত্র ও মানবাধিকারের জন্য তার(সুচি) অহিংস লড়াই” এর জন্যই এই নাগরিকত্ব দেয়া হয়েছে।