চিত্রকর স্ট্যালোন
সেন্ট পিটার্সবার্গের দ্য রাশিয়ান মিউজিয়ামে হলিউডের জনপ্রিয় অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। একমাস ধরে এই চিত্র প্রদর্শনী চলবে।
প্রদর্শনীর শিরোনাম: ‘সিলভেস্টার স্ট্যালোন. চিত্র. ১৯৭৫-২০১৩’। এখানে গত চার দশক ধরে ৬৭ বছর বয়সী অভিনেতার আঁকা চিত্রকর্ম থেকে বাছাই করা কয়েকটি চিত্র প্রদর্শিত হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।
স্ট্যালোনের প্রদর্শনীর বর্ণনায় মিউজিয়ামটির ওয়েবসাইটে বলা হয়, এটা “তার সৃষ্টিশীল এবং ব্যক্তিগত জীবনের ওপর মন্তব্য” যেখানে উজ্জ্বল রংকে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।
প্রদর্শনী উদ্বোধনের দিন স্ট্যালোন বলেন, যদি বেছে নেয়ার সুযোগ পেতেন তবে অভিনয় না করে বরং ছবি এঁকে জীবন পার করতেন।
“আমার মনে হয় একজন অভিনেতার চাইতে একজন বেশি ভালো আঁকিয়ে আমি।“
