২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুম্বনের ছবি ফেইসবুকে দিয়ে কারাগারে

ফেইসবুকে চুম্বনরত অবস্থার একটি ছবি পোস্ট করায় গ্রেপ্তার হয়েছে মরক্কোর দুই কিশোর-কিশোরী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 01:43 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর নাদোরের একটি স্কুলের বাইরে ওই কিশোর-কিশোরীর ছবিটি তাদেরই এক বন্ধু তুলে দেয়। পরবর্তী সময়ে তারা ছবিটি ফেইসবুকে পোস্ট করে বলে বিবিসি জানিয়েছে।

স্থানীয় একটি সংবাদপত্রে ওই ছবি ছাপা হলে কিশোর-কিশোরীকে ‘গণশিষ্টাচার’ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাদের আগামী সপ্তাহে কিশোর আদালতে হাজির করার কথা রয়েছে।
তবে এই গ্রেপ্তারে অনলাইনে প্রতিবাদ জানিয়েছেন লাখো মানুষ।